প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়ের সম্ভাবনা তখন ঝুলছিল। কখনো জয়ের আশায়, কখনো হতাশার ছায়ায়। আনফিল্ডে টাইব্রেকারের যুদ্ধ যেন শেষ হতে চাইছিল না। অবশেষে ওয়েসলি ফোফানার শট গ্যালারিতে উড়ে গেল। আর তাতেই উল্লাসে মাতল লিভারপুল। বিপরীত দৃশ্য তখন চেলসির ডাগআউটে ছিল।
গতকাল ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয়লাভ করে লিভারপুল। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে অলরেডরা।
অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলছিল। তবে গোলের দেখা পেতে দুই দলকেই অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। শুরুতে এগিয়ে যায় চেলসি। ৩৮ মিনিটে মোইজেস কাইসেদোকে পেছন থেকে ফাউল করেন রায়ান গ্রাভেনবার্খ। এর ফলে পেনাল্টি পায় চেলসি। ৪০ মিনিটে সফল স্পটকিক নেন মরগান রজার্স।
কিন্তু চেলসি লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। লিভারপুলের নেওয়া কর্নারে ফোফানার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৪৩ মিনিটে স্পটকিক থেকে সমতা ফেরান কোডি গাকপো। এরপর আর কোনো গোল না হলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।
টাইব্রেকারে প্রথম তিন শটে গোলের দেখা পায় লিভারপুল ও চেলসির খেলোয়াড়রা। তবে অলরেডদের চতুর্থ শটের বিপরীতে গোল করতে ব্যর্থ হন চেলসির ভ্যালেন্টিন বার্কো। তার বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। লিভারপুলের এগিয়ে থাকার আনন্দ অবশ্য ফিরতি শটেই মিইয়ে যায়।
পঞ্চম শটে কনস্টান্টিনোস সিমিকাস গোল দিতে পারলে জয় নিশ্চিত হয়ে যেত লিভারপুলের। কিন্তু বাঁ পায়ের শটটি বারের ওপর দিয়ে চলে যায়। এতে ম্যাচে ফেরার সুযোগ পায় চেলসি। জর্ডান রবার্টসন গোল করে ব্লুজদের সমতায় ফেরান।
ষষ্ঠ শটে দুই দলের খেলোয়াড়ই গোলের দেখা পান। তবে সপ্তম শটে লিভারপুলের রায়ান গ্র্যাভেনবার্খের শট চেলসির গোলরক্ষক ঠেকালে দলকে জয় এনে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন এমানুয়েল এমেঘা। কিন্তু তার শট ঠেকিয়ে লিভারপুলকে ম্যাচে রাখেন দলের গোলরক্ষক। অষ্টম শটে জোসেফ গোমেজ গোল করলে এগিয়ে যায় লিভারপুল। সমতা করতে হলে গোল দিতে হতো ফোফানাকে। কিন্তু বারের ওপর দিয়ে বলকে পাঠিয়ে গ্যালারিতে পাঠান। ফলে পরাজয়ও লেখা হয় স্কোরশিটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন