প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুরের সিএনজিচালিত অটোরিকশাচালকরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সকাল ৬টা থেকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জাবেদ ফিলিং স্টেশনের সামনে এই অবরোধের কার্যক্রম শুরু হয়।
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এ অবস্থায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ ভোগান্তির শিকার হন।
চালকরা জানান, দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। এর ফলে তাদের দৈনন্দিন আয় ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে তারা চরম সংকটে পড়েছে। তারা গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সিএনজিচালিত যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
সকালে অবরোধের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ এবং ছোট যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন