প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়া মহানগরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা মামলায় মো. স্বপন (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। স্বপন মহানগরীর কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা।
এর আগে ওইদিন দুপুরে কানছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রাণী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বগুড়া সদর থানায় মামলাটি করেন।
জানা গেছে, সোমবার দুপুরে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে গিয়ে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। এসময় তিনি স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে উপজেলা প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।
অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য এমরান হোসেন বলেন, স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ইকবাল বাহার জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) তাকে আদালতে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন