প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, সুশৃঙ্খলতা জীবনে বড় হওয়ার প্রধান উপাদান। আজকের শিশুরাই একদিন বড় হবে। দেশকে গড়ে তুলতে তাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেজন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নেই।
শনিবার বিকালে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার এই সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, যে বয়সে যতটুকু পড়াশোনা প্রয়োজন যতটুকু খেলাধুলা প্রয়োজন সে পরিমাণে করতে হবে। অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না। শিক্ষার মূল বিষয় জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করে ভালো মানুষ হতে হবে। দেশের জন্য সম্পদে পরিণত হতে হবে। পিতা-মাতা ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর শিক্ষাকে পণ্যতে পরিণত করা হয়েছিল। বর্তমানে শিক্ষার্থীদের মাঝে শ্রদ্ধা কমে গেছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। তাদের মাঝে শ্রদ্ধাকে ফিরিয়ে আনতে হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ বাহাউদ্দিন ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদসহ অন্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন