প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের ঘটনা ঘটে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে, যখন পাংশা থানাধীন তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, ইউনুস হোসেন (৪০) উপজেলার শরিষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং বহলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র।
পুলিশের সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তি বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপে সম্পৃক্ত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন