প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্ট্যান্ড-আপ কমেডিতে অবদান ও দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছেন শাওন মজুমদার।
শাওন এই নতুন স্বীকৃতিকে তার ক্যারিয়ারের একটি বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করছেন। তিনি স্ট্যান্ড-আপ কমেডিতে নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে উচ্ছ্বসিত শাওন বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য খুবই বিশেষ। আমার কাজের প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কারণেই এতদূর আসতে পেরেছি। এই পুরস্কার আমাকে সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।’
২০১০ সালে ‘হা-শো’র মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন শাওন। এরপর তিনি মিরাক্কেল, রেডিও, নাটক, ওটিটি, চলচ্চিত্র ও স্ট্যান্ড-আপ কমেডিসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। এই শিল্পী তার স্বতন্ত্র রসবোধ ও উপস্থাপনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিতি লাভ করেছেন। শাওন রেডিওতেও দীর্ঘ সময় কাজ করেছেন। ক্যাপিটাল এফএমের জনপ্রিয় অনুষ্ঠান ‘নাট-বল্টু’র আরজে হিসেবে তিনি প্রায় এক দশক ধরে শ্রোতাদের সঙ্গে যুক্ত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন