প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী, ২৮ নভেম্বর, ২০২৬ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যদি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
আজ শনিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়ামে সাবেক সংসদ সদস্য, সমাজসেবক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলহাজ শাহজাহান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য নুরুল হক উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম বেআইনি হিসেবে গণ্য হবে। তিনি বলেন, "এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হলে প্রশাসনকে সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।"
তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ফলে শাহজাহান খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শাহজাহান খানের প্রতি শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী।
দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব শাহ আলম শানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ শিপলু খান, গণঅধিকার পরিষদ ঢাকা উত্তরের সহসভাপতি মিজানুর রহমান, দশমিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই পঞ্চায়েত, উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম খান এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন