প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্য সরকার পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট জেনারেল বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে ২৭ ইসরায়েলি কূটনীতিককে তাঁদের পরিবারের সদস্যসহ বহিষ্কারের হুমকি প্রদান করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এমন পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, সোমবার (৫ অক্টোবর) ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স ইসরায়েলকে এই বার্তা দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে ব্রিটিশ কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়, তাহলে যুক্তরাজ্যও সমসংখ্যক ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করতে পারে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ২৭ ইসরায়েলি কূটনীতিকের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও বহিষ্কারের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
গত মাসে যুক্তরাজ্য পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'আর পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ জন্য ৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট জেনারেল ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, ইসরায়েলে যুক্তরাজ্যের দূতাবাস তেল আবিবে অবস্থিত। কনস্যুলেট বন্ধের উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
এ পরিস্থিতিতে সমঝোতার চেষ্টা করতে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল সম্প্রতি ইসরায়েল সফর করেছেন বলে রয়টার্স জানিয়েছে। তবে তাঁর সফরে কোনো সমাধান আসেনি এবং দুই পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন