প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর, ১ আগস্ট: ফরিদপুর সদর (কোতয়ালী) থানা এলাকায় এক অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি বিদেশি তরে তৈরি আগ্নেয়াস্ত্রসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল কোতয়ালী থানার গুহ লক্ষীপুর এলাকার কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে, শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করার সময় একটি বিদেশি তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এই সময় অস্ত্র রাখার অভিযোগে মো. শাহিন মোল্লা (৩৩)কে গ্রেপ্তার করে নেয়া হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীর বাসিন্দা এবং তারা মোল্লার ছেলে।
র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সাথে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন