প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে বিনামূল্যে ধাত্রীবিদ্যা/নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা জোনের আওতাধীন দুর্গম বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলা থেকে বাছাই করা পাহাড়ি জনগোষ্ঠীর ২০ জন নারীকে ধাত্রীবিদ্যা/নার্সিং এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের জীবিকা অর্জনের সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে বাস্তবভিত্তিক দক্ষতা তুলে দিয়ে ভবিষ্যতে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনামূল্যে এমন প্রশিক্ষণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রশিক্ষণার্থীরা। তারা বলেন, দুর্গম এলাকায় বসবাস করায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে অনেক সময় তারা বঞ্চিত হন। সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে।
প্রশিক্ষণার্থীরা এমন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন