প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে আড়াইহাজারের মার্কাস মসজিদ এলাকায় হামলার ঘটনা ঘটে।
র্যালি শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে সুমন, শওকত, জুয়েল, শেখ ফরিদ, রাসেলসহ ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। হামলার ফলে গুরুতর আহত রিফাত উল্লাহকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মোবারকের ভাই সুমন চাইনিজ কুড়াল দিয়ে রিফাত উল্লাহকে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে এরশাদ উল্লাহ, বাহর আলী, ফারুক, আনসার আলী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের সবাই কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামতের সমর্থক।
হামলার বিষয়ে সালাহউদ্দিন চৌধুরী সালামত বলেন, "মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে কর্মীসমর্থকদের নিয়ে উপজেলায় র্যালিতে অংশগ্রহণ করি। মোবারকের নেতৃত্বে তারা আমার লোকদের ওপর নৃশংস হামলা চালায়।"
হামলার অভিযোগ অস্বীকার করে মোবারক হোসেন বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতি পূর্ণ করতেই এ ধরণের অভিযোগ করা হয়েছে।"
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সবজেল হোসেন জানান, হামলার বিষয়ে তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন