প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবির পক্ষে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লংমার্চের মূল দাবি হলো ‘জুলাই গণহত্যার বিচার’ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লংমার্চের সফলতা নিশ্চিত করার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা থেকে শুরু হতে যাওয়া এই লংমার্চের প্রথম পথসভার স্থান শরীয়তপুরের নাওডোবা এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। পরিদর্শনের পর তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
পরিদর্শনের সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
এছাড়া, এই প্রস্তুতিমূলক কর্মসূচিতে অন্যান্য নেতাদের মধ্যে ফরিদপুর অঞ্চল টিমের সদস্য ও ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমী, মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিকসহ আঞ্চলিক ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পর নেতারা জানান, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ এবং শরীয়তপুরের নাওডোবায় অনুষ্ঠিতব্য প্রথম পথসভাকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন যে, এতে সাধারণ জনগণের ব্যাপক সমাগম ঘটবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন