প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করার ঘটনায় দায়ের করা মামলায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে, প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, যা না পরলে তাদের জন্য আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। এই বিষয়ের সত্যতা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন, সাইফুল ইসলাম এবং শরিফুল ইসলাম ওরফে শরীফ। আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের সময় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকা, পাওয়ার গ্রিড বাংলাদেশের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ওপর রিলাক্স কিং পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ।
এই তল্লাশির সময় শরিফুল ইসলাম ওরফে শরিফ, হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন এবং সাইফুল ইসলামের কাছ থেকে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ছিল চার কেজি ৬০০ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩৮ লাখ টাকা।
এই ঘটনায় সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২৭ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ‘মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন।’ তিনি আরও জানান, রায়প্রাপ্তদের মধ্যে শরিফুল ইসলাম ওরফে শরিফ পলাতক রয়েছেন। অপর দুই আসামি হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন এবং সাইফুল ইসলাম আদালতের রায়ে দণ্ডিত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন