প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু উল্লেখ করেন, ভাষা আন্দোলনের সময় ভাষাশহীদ আবদুস সালাম বুকে গুলি নিয়ে বাংলা ভাষার প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন। সালামের বাড়ি দাগনভূঞায় অবস্থিত। যদিও আমরা সালামকে নিয়ে গর্বিত, তবে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে সালামের আত্মত্যাগের ইতিহাস অনেকাংশে অনুপস্থিত রয়েছে। কিছু পাঠ্যপুস্তকে সালামের নাম উল্লেখ থাকলেও তা ইতিহাসের পূর্ণতা পায়নি। এটি আমাদের জন্য হতাশাজনক এবং লজ্জাজনক বলে তিনি মনে করেন।
বুধবার দুপুর ১২টার সময় দাগনভূঞার ফাজিলেরঘাট রোডে ভাষাশহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের একটি সুন্দর, সবুজ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুর করিম নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা আহ্বায়ক আকবর হোসেন এবং কলেজ প্রতিষ্ঠাতা সদস্য মো. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, কলেজের প্রভাষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রথমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয় শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন