প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের চাড়ালজানী ব্রিজের উত্তর পাশে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার ফলে এক বিশাল ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। এই অবস্থার কারণে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। এসব ময়লার পচে দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের এলাকায়। বিশেষত, স্কুলগামী শিক্ষার্থীদের দুর্গন্ধের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক শিক্ষার্থীকে সড়ক দিয়ে যাওয়ার সময় নাকে হাত দিয়ে চলাচল করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ময়লার পচা দুর্গন্ধ শুধু সড়কেই সীমাবদ্ধ নেই; এটি আশপাশের বাড়িঘরেও ছড়িয়ে পড়ছে। ফলে বসবাস করা অনেকটা কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এভাবে ময়লা পড়ে থাকার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সুধীজনদের মতে, লোকালয়ের পাশে এভাবে ময়লা-আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধের পাশাপাশি জীবাণু ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই তারা দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণ করে নির্দিষ্ট ও লোকালয় থেকে দূরে নিরাপদ স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মধুপুর পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সড়কের পাশে ময়লা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন