প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৭ শিক্ষার্থী এবং একজন শিক্ষক আহত হয়েছেন।
এটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) বিকেলে। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার জানিয়েছেন, বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের আঙিনায় একটি গাছের ওপর বজ্রপাত হয়। এতে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় টিনশেড ভবনের পাশাপাশি দুটি শ্রেণিকক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দ ও আগুনের ফুলকির তাপে আতঙ্কিত হয়ে দুই শ্রেণির ১৭ শিক্ষার্থী আহত হন। এ ছাড়া চতুর্থ শ্রেণিতে পাঠদানরত শিক্ষক শাহনা আফরোজও অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পরপরই আহত শিক্ষার্থী ও শিক্ষককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক অন্তু বড়ুয়া জানিয়েছেন, বিকট শব্দের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন