প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, রোহিঙ্গা সংকট বাংলাদেশের দ্বারা সৃষ্ট কোনো সমস্যা নয়। তিনি উল্লেখ করেন, এই সংকটের ভারী বোঝা চিরকাল ধরে বহন করা সম্ভব নয়।
শনিবার ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘দ্য ফার্স্ট কনভারসেশন : আ ওয়ার্ল্ড রিরাইটেন—পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন দ্য এজ অব আনসার্টেনটি’ শীর্ষক উদ্বোধনী সেশনে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বহুমুখী ও জটিল পরিস্থিতি সমাধানের জন্য আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।
কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শিবিরে বসবাসরত তরুণ রোহিঙ্গা জনগণের শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার চরম অভাব রয়েছে। প্রতিবছর প্রায় ৩০ হাজার শিশু জন্মগ্রহণ করছে এবং নতুন করে শরণার্থীদের আগমন ঘটছে, ফলে এই মানবিক সংকট ক্রমেই বাড়ছে। তিনি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্তে নতুন নিরাপত্তা সংকটের বিষয়টিও উল্লেখ করেন।
সংকট সমাধানে সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফরে রোহিঙ্গা সংকটের সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টির জন্য চীন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, এই সমস্যা সমাধানে শুধু প্রতিবেশী দেশগুলো নয়, বরং আসিয়ানভুক্ত রাষ্ট্রসমূহ, পশ্চিমা বিশ্ব ও ইসলামিক দেশগুলোসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রে এগিয়ে আসতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন