প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবীণ সাংবাদিক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবীদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
দীর্ঘ রোগভোগের পরে আজ শুক্রবার বেলা ২টায় রাজধানী ঢাকা শহরের একটি হাসপাতালে তিনি মারা যান।
সৈয়দ মেরাজুল হোসেন দীর্ঘকাল ধরে বাসস, ডেইলি অবজারভার, ডেইলি সানসহ দেশের জাতীয় দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থায় সুনামের সাথে সাংবাদিকতা করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং উত্তরাঞ্চলে ইংরেজিতে নিউজ ও ফিচার লেখা সম্পাদনায় পথিকৃৎ। ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার অবদান ছিল অমলিন। তিনি নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার মেয়াদকালে প্রেসক্লাবের গঠনতন্ত্রে একটি সংশোধনী আনা হয়, যা অনুযায়ী কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি সভাপতি বা সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন না।
সাংবাদিকতার বাইরে, মেরাজুল হোসেন মুক্তিযুদ্ধে বিশেষ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ছিলেন।
তিনি সারাজীবন সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত ছিলেন। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, নারীর ক্ষমতায়ন এবং কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেছেন।
তার স্ত্রী, দুই কন্যা, এক জামাতা এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও অনুরাগী তাকে তার রেখে গেছেন।
মেরাজুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, উদিচি, স্থানীয় সাংবাদিক এবং সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় ঢাকা থেকে তার মরদেহ ঠাকুরগাঁও অভিমুখে রওয়ানা হবে। আগামীকাল শনিবার জানাজা ও পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করার সময় জানা যাবে। দাফনের আগে তাকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন