প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ঘটনা ঘটলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, গরু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র। তাই এর ক্ষতি হলে তা বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর এবং হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত এক জনসভায় এসব মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, ‘গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করে বলছি, এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।’
সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে শুভেন্দু বলেন, সেখানে অবৈধ মাদরাসা থাকতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দেন, জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থান প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রাখার পর বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
শুভেন্দু জানান, উত্তর দিনাজপুর জেলায় সিএএর আওতায় নাগরিকত্বের জন্য প্রায় ৯ হাজার আবেদন জমা পড়েছে। তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব আবেদনের শুনানি শেষ করতে। যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি আগামী জানুয়ারিতে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দু শরণার্থী যেন কারাগারে আটক না থাকেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন শুভেন্দু। এ বিষয়ে রাজ্যের আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন