প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের জ্বালানি সংকটের মোকাবেলা করার জন্য সরকার বিকল্প উৎস খুঁজে বের করার প্রক্রিয়ায় রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির পরিকল্পনা করা হচ্ছে।
শনিবার সকালে জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে চায়। গার্মেন্টসের পাশাপাশি পাটপণ্য নিয়ে কাজ করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, "১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে একটি ডেমোক্র্যাটিক প্রসেসে আমরা ফেরত এসেছি।" বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন আমাদের প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল সেবা সম্প্রসারণের কাজ চলছে। এর ফলে কোম্পানি নিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ অনলাইনে সহজে সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও স্বাচ্ছন্দ্যে দেশে বিনিয়োগ করতে পারবেন।
বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার অর্থনৈতিক কূটনীতি উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত ব্যাংকিং খাত পেয়েছে। সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি দেশে বিনিয়োগের উপযোগী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, "শুধু বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেই হবে না, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশও নিশ্চিত করতে হবে।" সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন