প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বাংলাদেশ সফরের আলোচনা অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই নতুন তথ্য প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের।
বর্তমান সেপ্টেম্বর মাসের সূচির অনিশ্চয়তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুতে একটি উপযুক্ত সময় খুঁজছে। এএনআইকে বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, “ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। (দেশটির) সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে। অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।”
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার পরিকল্পনা ছিল ভারতের, কিন্তু সিরিজটি পরে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে স্থানান্তরিত করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ভারত ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফর সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজ আয়োজনের সময় নির্ধারণ করেছিল। কিন্তু একই সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন