প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কিন্তু এই ম্যাচে নেইমার জুনিয়র খেলতে পারবেন না। ৩৪ বছর বয়সী এই তারকা দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না।
বৃহস্পতিবার (১৮ জুন) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সিবিএফ জানিয়েছে, নেইমার চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যেতে দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না। তিনি নিউ জার্সিতে আধুনিক অনুশীলন সুবিধা ও পুনর্বাসন ব্যবস্থার মধ্যে তার শেষ ধাপের রিকভারি সম্পন্ন করবেন।
এছাড়া, মাসখানেক আগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু মাংসপেশির চোট পেয়ে বসেছে নেইমার। সেই চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতির বড় একটি অংশ তিনি মাঠের বাইরে কাটাতে বাধ্য হয়েছেন।
তবে অভিজ্ঞতা ও নেতৃত্বের দিক বিবেচনা করে কোচ কার্লো আনচেলত্তি তাঁকে বিশ্বকাপ দলে রেখেছিলেন। যদিও মরক্কোর বিপক্ষে খেলা হয়নি তার।
গতকাল বিশ্বের প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায় নেইমারকে। তিনি রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে অনুশীলনে অংশ নেন। তবে নেইমারের উপস্থিতি ছিল খুবই সংক্ষিপ্ত।
দলের সঙ্গে কিছুক্ষণের কাজ করার পর তিনি আবার আলাদা হয়ে ব্যক্তিগত পুনর্বাসন কার্যক্রমে ফিরে যান। এর আগের দিনও তিনি কোচিং স্টাফের তত্ত্বাবধানে একা দৌড় ও ফিটনেস অনুশীলন করেছিলেন।
ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্ব শুরুর আগে নেইমার পুরোপুরি ফিট হয়ে উঠবেন। তাই হাইতি ম্যাচ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন