প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির নতুন ছবি প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর কর্মরত কিছু সদস্য গোপন পরিচয়ে এসব ছবি সরবরাহ করেছেন। তাদের দাবি, হামলায় মার্কিন ঘাঁটিগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই তথ্য পুরোপুরি জনসমক্ষে আসেনি। খবর মেহের নিউজ এজেন্সির।
ছবি প্রকাশের বিষয়ে সংশ্লিষ্ট সামরিক সদস্যরা জানান, মার্কিন সামরিক বাহিনীতে গণমাধ্যমে তথ্য প্রকাশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে ছবিগুলো দিয়েছেন।
একজন মার্কিন সেনাসদস্য বলেন, "ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটি উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। তবে এই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো মার্কিন জনগণের কাছে পুরোপুরি পৌঁছায়নি।"
সিবিএস নিউজের প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে তোলা বলে দাবি করা হয়েছে। ছবিতে দেখা যায় একটি চার ইঞ্জিনবিশিষ্ট সামরিক বিমানে সরাসরি আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার ফলে বিমানটির পেছনের অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তবে প্রকাশিত ছবিগুলোর সত্যতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। নতুন প্রকাশিত এসব ছবি সেই হামলাগুলোর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন