প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাব্বির হোসেন শাওন (২৮) নামে এক কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) সকালে শিবগঞ্জ পৌর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন শাওন উপজেলা মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত কম্পিউটার অপারেটর।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের আশ্বাস দিয়ে কলেজের ছয় পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন সাব্বির।
পরে শিক্ষার্থীরা যখন কলেজে প্রবেশপত্র সংগ্রহ করতে যান তখন তারা জানতে পারেন, তাদের ফরম পূরণই করা হয়নি। ফলে, তাদের নামে কোনো প্রবেশপত্রও ইস্যু করা হয়নি।
টাকা দেওয়ার পরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রতারণার অভিযোগ করেন। এ অভিযোগ ওঠার পর প্রশাসনের উদ্যোগে ছয় শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হোসেন শাওন শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন