প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নাম, পরিচিতি, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ এবং গ্রুপ পরিচালনার বিষয়টি মাউশি জানিয়েছে। এসব পেজ ও গ্রুপ থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক তথ্য প্রচারিত হচ্ছে। মাউশি সাত দিনের মধ্যে এসব পেজ ও গ্রুপ বন্ধের জন্য সময়সীমা নির্ধারণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ রবিবার, মাউশির উপপরিচালক শওকত হোসেন মোল্যার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি মাউশির নজরে এসেছে যে, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর’, ‘মাউশি’ অথবা ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ বা অনুরূপ নাম, পরিচিতি, লোগো, প্রতীক ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করা হচ্ছে। এসব পেজ বা গ্রুপের কোনটিই মাউশি কর্তৃক অনুমোদিত বা পরিচালিত নয়।
মাউশি জানিয়েছে, অধিদপ্তরের ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ নামে অফিশিয়াল ফেসবুক পেজ ছাড়া আর কোনো অনুমোদিত পেজ নেই। এসব অননুমোদিত পেজ বা গ্রুপ থেকে অনুমোদনহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া মাউশির নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে কোনো ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা সহ সব কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
যদি এরপরও কোনো ব্যক্তি অননুমোদিতভাবে মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা অব্যাহত রাখে, তাহলে কোনো প্রকার অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই তাদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাউশি জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন