প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন যে, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীদের হয়রানি হওয়ার সম্ভাবনা নেই।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাইবার সিকিউরিটি নিয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এই বক্তব্য দেন।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের উদ্দেশ্য গণমাধ্যমকে লক্ষ্যবস্তু করা নয়, বরং সমাজের ভারসাম্য রক্ষা করা। এই আইন গণমাধ্যমকে হয়রানি করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি।
তিনি আরও যোগ করেন, কুমিল্লায় অপ্রতিমের ঘটনার মতো দেশে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে জড়িত যে সকল অপরাধ সংঘটিত হচ্ছে, সেগুলো প্রতিরোধ করাই সাইবার সুরক্ষা আইনের মূল লক্ষ্য। সরকার চায় না যে, কোনো সাংবাদিক এই আইনের অপব্যবহারের শিকার হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন