প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাতে উপজেলার বেলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে একদল পুলিশ বেলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেন (২৭)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার বেলছড়ি এলাকার মৃত আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে শালিখা থানার জিআর নং-১২৪/২০২৩ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের হওয়া মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,
আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,
কোনো অপরাধী যাতে আইনের হাত থেকে পালিয়ে থাকতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন