প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগের চেয়ে অনেকটা সুস্থতা বোধ করছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু (এমপি)।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিয়ে তাঁর পূর্ণ সুস্থতা ও পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের সকলের আন্তরিক দোয়ায় আমি এখন আগের চেয়ে অনেকটা সুস্থতা বোধ করছি।
তিনি আরও লেখেন, তাঁর পূর্ণ সুস্থতা এবং পরিবারের সবার জন্য যেন সবাই দোয়া করেন, যাতে সুস্থ ও সবল শরীরে সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন।
নিজের দুই সন্তান সাইফ রহমান ও মাশফি রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনায়ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। সন্তানরা যেন আগামীতেও মানুষের পাশে থেকে জনকল্যাণ ও সেবামূলক কাজে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বার্তায় ভূমিমন্ত্রী বলেন, মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই তাঁর পথচলার মূল শক্তি। পাশাপাশি সবাইকে ভালো ও সুস্থ থাকার শুভকামনা জানান তিনি।
ভূমিমন্ত্রীর এই বার্তায় তাঁর সুস্থতা নিয়ে আশাবাদ এবং মানুষের প্রতি কৃতজ্ঞতার বিষয়টি উঠে এসেছে।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন