প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শনিবার (১১ জুলাই) সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হবে। আজ সকালে, সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে এই টাকা গণনার কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার সিলেটের মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভায় এ বিষয়টির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগেই গত ২২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম ৭০০ বছরের প্রথা ভেঙে প্রথমবারের মতো মাজারের টাকা প্রকাশ্যে গণনা করার কাজটি সম্পন্ন করেছিলেন।
গত ১২ জুন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম শাহজালালের মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ১৮ জুন বিকেলে মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। তারপর তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও একটি দানবাক্স মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য সিলগালা করা হয়।
২২ জুন, ৭০০ বছরের প্রথা ভেঙে ঐতিহাসিক ডেগ ও দানবাক্স খুলে প্রকাশ্যে টাকা গণনা করেন সারওয়ার আলম। ওই দিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায় এবং পরে টাকাগুলো সোনালি ব্যাংকের একটি নতুন অ্যাকাউন্টে জমা রাখা হয়।
বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে মাজার ব্যবস্থাপনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হবে। এ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে এবং এতে কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদরাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন। গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন