প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গরমে শরীর সুস্থ রাখতে শুধু পর্যাপ্ত পানি পান করলেই যথেষ্ট নয়, খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দিতে হবে। তীব্র গরমে অতিরিক্ত তেল-মসলাযুক্ত ও ভারী খাবার গ্রহণ করলে বদহজম, গ্যাস বা অস্বস্তির সৃষ্টি হতে পারে। তাই এই সময়ে খাদ্য তালিকায় রাখতে পারেন পানি এবং ফাইবারসমৃদ্ধ হালকা কিছু সবজি।
এই সবজি প্রতিদিনের বাজারে সহজেই পাওয়া যায়। রান্নার ক্ষেত্রে ঝামেলা কম হয়। গরমের সময় পেটে অস্বস্তি কমাতে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে-
লাউ ও পেঁপে
গরমের দিনে লাউ একটি উপকারী সবজি। এতে ৯০ শতাংশের বেশি পানি রয়েছে, যা শরীরে তরলের যোগান দিতে সহায়তা করে। অন্যদিকে, পেঁপেতে থাকা প্যাপাইন নামক এনজাইম হজমে সহায়তা করতে পারে।
লাউ এবং পেঁপে দিয়ে হালকা ঝোল বা তরকারি রান্না করলে খাবারটি সহজপাচ্য হয়ে ওঠে।
ঝিঙে ও চিচিঙ্গা
ঝিঙে এবং চিচিঙ্গাতে পানির পরিমাণ বেশি এবং ক্যালোরি তুলনামূলকভাবে কম। পাশাপাশি এতে ফাইবারও রয়েছে, যা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে গরমে হালকা খাবার হিসেবে এসব সবজি বেছে নেওয়া যেতে পারে।
বিশেষ করে তেল-মসলা কম দিয়ে রান্না করলে তা পেটের জন্য তুলনামূলকভাবে আরামদায়ক হতে পারে।
পটল
গরমের সময় পটল খাদ্য তালিকায় রাখা যেতে পারে। এতে থাকা ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে। পটল হালকা ঝোল বা সেদ্ধ করে খাওয়া ভালো।
উচ্ছে বা করলা
তেঁতো স্বাদের কারণে করলা অনেকের পছন্দের তালিকায় থাকে না। তবে এতে প্রচুর ফাইবার এবং বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। করলা লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং রক্ত পরিষ্কার রাখে। এটি পিত্তরসের ভারসাম্য বজায় রাখে এবং গরমে ক্লান্তি দূর করে।
গরমে কাঁচা আমও খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বৃদ্ধি করতে পারে। এতে ভিটামিন সি-সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। কাঁচা আম দিয়ে টক ডাল, ভর্তা বা হালকা পানীয় প্রস্তুত করা হয়।
তবে কাঁচা আমের শরবতে অতিরিক্ত চিনি না দেওয়াই ভালো। পাশাপাশি, কোনো একটি খাবার খেলে শরীরের অতিরিক্ত তাপ কমে যাবে বা হিটস্ট্রোক প্রতিরোধ করা যাবে- এমন ধারণা করা ঠিক নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন