প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির অভিযোগে ৭ ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোরে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুট করা বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের ‘অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি নির্মাণাধীন কারখানায় ১০-১৫ জন সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাতেরা কারখানার নিরাপত্তারক্ষীকে জিম্মি করে তিনটি মোবাইল ফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার ফলে কারখানা কর্তৃপক্ষ রোগারগঞ্জ থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মেহেদীনগর এলাকার বাসিন্দা মেহেদী হাসান (২৩), সুজাউল হক (২৪), এমদাদুল হক (২৮), মো. ইউসুপ (২৬), পূর্ব হিঙ্গুলী এলাকার মো. সাখাওয়াত হোসেন নাহিদ (২৪), জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের মো. রাকিব (২১) এবং করেরহাটের ইউনিয়নের ঘোড়ামারা এলাকার মিজান উদ্দিন (৩২)।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলার পর পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এক দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্য কারো জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন