প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রুপালি পর্দায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করার ক্ষেত্রে অভিনেত্রী জয়া আহসান অনেকবার সফল হয়েছেন। পর্দার বাইরেও তার স্বতন্ত্র ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।
সম্প্রতি গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী আলোচনায় এসেছেন।
জয়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাকে দেখা যাচ্ছে।
তিনি খোলা চুলের ঢেউ, স্নিগ্ধ সাজ এবং মায়াবী অভিব্যক্তিতে ধরা পড়েছেন। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।
ছবিগুলোর ক্যাপশনে জয়া উল্লেখ করেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ তার এই রসিকতাপূর্ণ ক্যাপশন ছবিগুলোর সঙ্গে একটি আলাদা আবহ তৈরি করেছে।
অভিনয়ের পাশাপাশি জয়ার ব্যক্তিত্ব, প্রকৃতিপ্রেম এবং ফ্যাশন-সচেতনতা নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে। যদিও তিনি ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর বেশি কথা বলেন না, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে নিজের নানা মুহূর্ত তুলে ধরেন।
নতুন এই ফটোশুটেও জয়ার স্বতন্ত্র স্টাইল ও সাবলীল উপস্থিতি ফুটে উঠেছে। বয়সের হিসাবকে পাশ কাটিয়ে নিজের মতো করে সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটানোই যেন তার ফ্যাশন-ভাবনার অন্যতম বৈশিষ্ট্য।
ছবিগুলো প্রকাশের পর অভিনেত্রীর নতুন লুক নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। গোলাপি স্যাটিনের কোমল আভা এবং জয়ার মায়াবী উপস্থিতি মিলিয়ে ফটোশুটটি ভিন্নমাত্রা পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন