প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরে পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকার মূল্যের নকল সিগারেট জব্দ করেছে। এই অভিযানের সময় তিনজনকে আটক করা হয়। বুধবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে পিকআপ চালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মদী এলাকার মৃত আদেল উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৬২), এবং রাজশাহী পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪)।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকার সড়কে অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। এসময়ে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে সিগারেট ভর্তি তল্লাশি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিগারেটগুলোকে নকল বলে নিশ্চিত করেন।
এই অভিযানে কাভার্ডভ্যান থেকে জব্দ করা হয় ১১০ কার্টন সিগারেট। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা। এই ঘটনার জন্য দায়ী থাকা অপরাধের কারণে তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জানা যায়, এসব নকল সিগারেট বাজারজাত করার মাধ্যমে ৫৩ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন