ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কমিউনিটি ব্যাংক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান


কমিউনিটি ব্যাংক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আজ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

আজ দুপুরে সচিবালয়ে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হাতে, কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির অনুদানের ৫ লাখ টাকার চেক তুলে দেন।

এ অনুদানটি আগামী ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩ তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রদান করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য জরুরি সতর্কতা প্রকাশ করল দূতাবাস

অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি (সেবা) আহম্মদ মুঈদ।

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডটি বিশ্বের স্কুল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানভিত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মেধার বিকাশে এমন সহায়তা জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদের ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদের ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

দুই বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন।

বিদায়ী মহাপরিচালক দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং দায়িত্ব পালনকালে তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর, বিদায়ী মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন।

তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তার প্রত্যাশা তুলে ধরেন।

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির উদ্যোগে, শারদীয় দুর্গাপূজা মন্ডলে অনুদান প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার , স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বিএনপির উদ্যোগে, শারদীয় দুর্গাপূজা মন্ডলে অনুদান প্রদান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উদ্যোগে ৬৮ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন এর জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করেন মাননীয় প্রশাসক নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এড ,সাখাওয়াত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রোজ সোমবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


রাজশাহীতে জমির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২
রাজশাহী নগরীর মতিহার থানার ধরমপুর মধ্যপাড়ায় জমির সীমানা ও রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাতুড়ি, বেলচা ও ইট দিয়ে হামলা এবং তিনজনের বিরুদ্ধে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মোল্লা স্কুলের দক্ষিণ পাশে এ বিরোধের সূত্রপাত হয়।
এজাহার সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি বাড়ির প্রাচীর রাস্তার কিছু অংশ দখল করে নির্মাণ করা হচ্ছে, এমন অভিযোগে বাধা দেন কনক ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের হুমকি দেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কনকের বড় ভাই কায়েস প্রাচীর নির্মাণের বিষয়ে জানতে গেলে তাঁকে হাতুড়ি দিয়ে মুখে আঘাত করা হয়। এতে তাঁর ঠোঁট ফেটে যায় এবং সামনের তিনটি দাঁত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিতে গেলে তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। এতে কায়েস, তাঁর বাবা আবুল কালাম আজাদ, মা নাসিমা বেগম এবং দুই ভাবি বিথী ও মিতু আহত হন।
অভিযোগ অনুযায়ী, কায়েসের বাবাকে বেলচা দিয়ে এবং ভাবি বিথীকে লোহার বাক্স দিয়ে আঘাত করা হয়। এ ছাড়া নাসিমা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কায়েসকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে এবং আবুল কালামকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এজাহারে আহতদের বিভিন্ন স্থানে সেলাই দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাজিদ হোসেন মেরিন, তাঁর বাবা আব্দুস সালাম ও মিয়া বেগমের বিরুদ্ধে মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কনক। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মতিহার থানার অফিসার সেকেন্ড অফিসার এসআই রিপন জানান, সংঘর্ষের ঘটনায় ভুক্তভোগ দের পক্ষ থেকে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু বিয়ে আর নয় কণ্যা করবে বিশ্বজয় চরফ্যাশনে জাতীয় কণ্যাশিশু দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

​এইচ এম নোমান চরফ্যাশন

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


শিশু বিয়ে আর নয় কণ্যা করবে বিশ্বজয় চরফ্যাশনে জাতীয় কণ্যাশিশু দিবস উদযাপন

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলাধীন চরফ্যাশনে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিপুল সংখ্যক কন্যাশিশু, নারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র‍্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, কন্যাশিশুরা আজকের দিনে আর পিছিয়ে নেই। উপযুক্ত শিক্ষা ও নিরাপত্তা পেলে তারা বিশ্বজয় করতে সক্ষম। তাই বাল্যবিয়ে রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক দূরদর্শী ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন,
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী বক্তব্য প্রদান ও উপস্থিতি নিশ্চিত করেন। বক্তারা কন্যাশিশুদের অধিকার সুরক্ষা ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%