প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন প্রদান করেছে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায়।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিষয়ে রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ রুল যথাযথ (অ্যাবসোলিউট) ঘোষণা করে এই আদেশ প্রদান করে।
গত ৩ আগস্ট একই বেঞ্চে ভাঙচুর, হামলা এবং সরকারি কাজে বাধার দুই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছিল।
তবে আইনজীবীরা জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও কিছু মামলা বিচারাধীন রয়েছে, ফলে তিনি এখনই মুক্তি পেতে পারছেন না।
চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রবিবার চট্টগ্রাম কোতোয়ালী থানার দুইটা মামলায় জামিন হয়েছে। একটা হলো ভাঙচুরের মামলা, আরেকটা পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা।’
তিনি আরও জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। ‘তার মধ্যে দুটা সিআর মামলা; ওইগুলায় আগে থেকেই তিনি জামিনে আছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন