প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের বিপদে-আপদে খোঁজ নেওয়া এবং তাদের আগলে রাখার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
সেই ধারাবাহিকতায়, এবারে অসুস্থ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরাসরি যোগাযোগ করেছেন দলের এই শীর্ষ নেতা। এই ঘটনায় মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন এক আবেগের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে, নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে নয়ন জানান, একটি ফোন কলেই বদলে যায় তার সকালটা। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার পর ওপাশ থেকে ভেসে আসে চিরচেনা সেই স্নেহভরা কণ্ঠ।
নয়ন শারীরিক অবস্থার অবনতির খবর শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রক্তে ইনফেকশন এবং প্লাটিলেট কমে যাওয়ার কারণে নয়নের শারীরিক অবস্থার উন্নতির জন্য যথাযথ চিকিৎসা ও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
ফেসবুক পোস্টে নয়ন লেখেন, আমি আপ্লুত, কারণ আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর অসুস্থতার খোঁজ খবর তিনি নিলেন। এর পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সৌভাগ্য, আমরা তার মতো মহান নেতা পেয়েছি। আপনাদের জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখতে হবে, তিনি সকলকে আগলে রাখবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন