প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতভর সাভারের আমিনবাজার, মুন্সিগঞ্জ এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাভার মডেল থানা পুলিশ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ, র্যাব-৪ এবং র্যাব-১০ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
পুলিশের তথ্যমতে, সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম রোববার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ মামলার প্রধান আসামি মূলহোতা জহিরুলকে প্রথমে গ্রেপ্তার করে।
এরপর রাতভর আমিনবাজার, মুন্সিগঞ্জ এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবি, থানা পুলিশ, র্যাব-৪ ও র্যাব-১০ এর সদস্যরা অপর ৮ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০), ইমরান (২৬), নূর মোহাম্মদ রুদ্র (২৪), মোঃ রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪), মোঃ ওয়াসিম (৪০)।
পুলিশ জানায়, তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ার পর মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ড আবেদন করে আজ আদালতে পাঠানো হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনার মূলহোতা প্রাইভেটকার চালক ও মালিক জহিরুলকে ১০ দিনের রিমান্ড এবং মামলার অন্যান্য আসামীদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন কাউকে যেন হয়রানির শিকার না হতে হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।মামলার সকল আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন