প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কংস নদে একটি সেতু নির্মাণ হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমে যাবে। তিন উপজেলার বাসিন্দারা কম সময়ে যাতায়াতের সুফল পাবেন। নেত্রকোনা সদরের সঙ্গে পূর্বধলা ও দুর্গাপুরের যোগাযোগ সহজ হবে, পাশাপাশি পর্যটন এবং অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
কংস নদ নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর মাধ্যমে প্রতিদিন তিন উপজেলার পাশাপাশি কলমাকান্দার মানুষও যাতায়াত করেন। বর্ষাকালে কয়েক দিন ফেরি চললেও, বছরের অধিকাংশ সময় পারাপারের একমাত্র ভরসা হচ্ছে নৌকা। এতে যেমন জীবন ঝুঁকির মুখে পড়ে, তেমনি বাড়তি অর্থ ও সময় ব্যয় হয়। তবে দূরত্ব কমে আসায় ঝুঁকি নিয়েই এ পথ দিয়ে রোগী, চাকরিজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করেন।
স্থানীয়দের মতে, সেতু নির্মাণের দাবি জানিয়ে তারা দীর্ঘ ৫০ বছর অপেক্ষা করে আছেন। সেতু না থাকার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী এবং মুমূর্ষু রোগী পারাপারে ভোগান্তির শেষ নেই। নেত্রকোনা ও দুর্গাপুর যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের ডেউটুকোন এলাকায় কংস নদে নদী পারাপারের এই ভোগান্তি দীর্ঘকাল ধরে চলমান।
নেত্রকোনা সদর থেকে শ্যামগঞ্জ হয়ে দুর্গাপুরের দূরত্ব ৫০ কিলোমিটার। অন্যদিকে, নেত্রকোনার রাজুর বাজার হয়ে বাইপাস সড়ক দিয়ে দুর্গাপুরের দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার। এই ২৬ কিলোমিটার সড়কের ১৩ কিলোমিটার চেইনেজে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে নৌকায় পার হন। এতে কর্মঘণ্টার কমপক্ষে ৩০ থেকে ৫০ মিনিট সময় নষ্ট হয়। সেতুটি নির্মিত হলে দূরত্ব প্রায় অর্ধেকে নেমে আসবে, অর্থ ও সময় সাশ্রয় হবে, পর্যটক বাড়বে এবং এলাকার অর্থনীতি বদলে যাবে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, তিনি নির্বাচনী এলাকার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আগামী দুই বছরের মধ্যে সেতুটি বাস্তবায়িত হওয়ার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন