প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ এর বেশি হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি অনেক বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির সামরিক ও চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় সংঘর্ষের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। লোহিত সাগরের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর দিকে হুথি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে।
সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোরের মধ্যে তাদের ৮৪ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, হুথিদের সামরিক সূত্র জানায়, এই সময়ের মধ্যে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।
তীব্র লড়াইয়ের ফলে বেসামরিক মানুষের দুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ এবং সংঘর্ষের কারণে প্রায় ১৭৯০টি পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন