প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার বুড়িচংয়ে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) এবং আজ সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাহেব আলী (৫০), পূর্বহুড়া এলাকার মো. ফয়সাল ভূঁইয়া (২৬), পরিহলপাড়ার মো. আবুল কাশেম (৩৭), পূর্বহুড়ার শাকিব হোসেন (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার ছাত্রলীগ নেতা রাহাগীর আলম হৃদয় (২৭), বুড়িচং পশ্চিমপাড়ার শফিকুল রহমান (৪০), গোবিন্দপুরের আবু সানি খন্দকার শাকিল (২৮), বাকশীমূল ইউনিয়নের কাজী গোলাম কিবরিয়া (৪৩), ভরাসারের মমিনুর রহমান মোহন (৩৮), বাকশীমূল মধ্যপাড়ার মো. আনোয়ার হোসেন আনু মিয়া (৫৮), লোহাইমুড়ির মো. মাসুম হায়দার চৌধুরী (৪৯), রাজাপুরের আব্দুর রশিদ মেম্বার (৬৪) এবং ময়নামতি ইউনিয়নের জিয়াপুর এলাকার মো. সোহেল রানা (৪০)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রেক্ষিতে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন