প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ওমানের উপকূলে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও জানায়, জাহাজটি ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে আগুনের কবলে পড়ে। এ সময় জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে বাইরে যাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, তৃতীয় একটি পক্ষ তাদের জাহাজে আগুন লাগার বিষয়টি অবহিত করেছে। তবে আগুনের সঠিক কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন লাগার ঘটনায় জাহাজের নাবিক ও অন্যান্য ক্রুদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করা সম্ভব হয়নি। আরও জানা যায়নি, আগুনের কারণে সমুদ্রের পরিবেশে কোনো ক্ষতি হয়েছে কিনা।
ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এই পরিস্থিতিতে ইউকেএমটিও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে, কোনো সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন