প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তালতলী উপজেলা পরিষদের ডরমেটরিতে ব্যবহৃত সরকারী দুটি আইপিএসের ব্যাটারি গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য ৭ বছর আগে ডরমেটরিতে দুটি বড় ব্যাটারি সম্বলিত একটি আইপিএস স্থাপন করা হয়। পরবর্তী সময়ে ব্যাটারি দুটি অকার্যকর হয়ে পড়লে, কোনো রকম আলোচনা ও টেন্ডার/নিলাম ছাড়াই উপজেলা এলজিইডির প্রকৌশলী সেগুলো বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, দুটি পুরোনো ব্যাটারি আগের উপজেলা প্রকৌশলীর সময়ের ছিল। পুরোনো হওয়াতে সাত হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা এলজিইডি অফিসের এক কর্মচারীর কাছে দিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এগুলো উপজেলা পরিষদের সরকারি সম্পদ। সরকারি নিয়ম অনুসরণ ছাড়া এগুলো বিক্রি করার কোনো সুযোগ নেই। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ব্যাটারি বিক্রির বিষয়ে পরিষদের মাসিক সমন্বয় সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন