ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সমন্বিত উদ্যোগের তাগিদ


বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সমন্বিত উদ্যোগের তাগিদ

পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞরা শিল্পাঞ্চলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি শিল্প-কারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন।

‘বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক আলোচনাসভায় শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এসব কথা বলেন তারা। সভাটি ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এবং সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোসা. মাহমুদা পারভিন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি মূল প্রবন্ধে উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বায়ুদূষণের উৎসগুলো নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। অন্যথায়, দূষণের কারণে সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা থাকবে। তিনি শিল্প খাতে তিন হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এ জন্য সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহার, সোলার প্যানেল পরিষ্কারে রোবোটিক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং শিল্পাঞ্চলে বিদ্যুৎকেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ জন

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শরিফ নাফে আস-সাবের বলেন, বায়ুদূষণ মোকাবেলার জন্য প্রথমে সমস্যার প্রকৃতি ও উৎস চিহ্নিত করতে হবে। দেশীয় প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিদেশি প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটানোর প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সমস্যাটি সম্পর্কে সচেতনতা তৈরি হলে দূষণের কারণ চিহ্নিত করা এবং কার্যকর সমাধান বেছে নেওয়া সহজ হবে।

পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসারেও বাধা সৃষ্টি করছে। ধুলাদূষণের কারণে সোলার প্যানেলের কার্যকারিতা কমে যায়, ফলে বিদ্যুৎ উৎপাদনেও উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে পরিকল্পনা ও সম্ভাবনা থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক ড. এ টি এম নুরুল আমিন বলেন, জীবনযাত্রার মানের পাশাপাশি জীবনের গুণগত মান উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। গাছপালা, নদী, পানি ও নির্মল প্রকৃতি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য।

তিনি বলেন, বায়ুদূষণ কমাতে আচরণগত পরিবর্তনের পাশাপাশি এমন নগর পরিকল্পনা প্রয়োজন, যেন কর্মস্থল ও আবাসস্থলের দূরত্ব কমে এবং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পায়।

আরও পড়ুন: রোববার রাজধানীর আগারগাঁও, তালতলা ও শেরেবাংলা নগরের মার্কেট বন্ধ থাকবে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের উপপরিচালক রাউফা খানম বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিনিয়োগ ও সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও বর্জ্য পোড়ানোসহ বিভিন্ন উৎসের বায়ুদূষণ এসব ব্যবস্থার কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, শুধু সৌরবিদ্যুৎ স্থাপন করলেই হবে না; এর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করতে হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. মোসা. মাহমুদা পারভিন বলেন, বায়ুদূষণ এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও বড় হুমকি। টেকসই উন্নয়ন ও সবুজ শিল্পায়নের মাধ্যমে এ সংকট মোকাবেলা করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে লাহোর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তেলাপোকা পার্টির’ আন্দোলনের নতুন নেতা অজিঙ্কা শিন্ডে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


‘তেলাপোকা পার্টির’ আন্দোলনের নতুন নেতা অজিঙ্কা শিন্ডে

ভারতে নির্বাচনি অনিয়মের অভিযোগে প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। তাদের অনুপস্থিতিতে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি ও দলের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অজিঙ্কা শিন্ডের কাঁধে পড়েছে, যিনি মহারাষ্ট্রের ৩৫ বছর বয়সী একজন নেতা।

দায়িত্ব গ্রহণের পর শিন্ডে সমর্থকদের দিল্লির যন্তর মন্তরের দিকে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন এবং পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই প্রতিবাদ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "আমাদের ঐক্য দেখে সরকার ভয় পাচ্ছে। দয়া করে যন্তর মন্তরে আসুন। পুলিশ যদি আপনাদের বাধা দেয়, সেই জায়গাকেই যন্তর মন্তরে পরিণত করুন।"

এনডিটিভির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অজিঙ্কা শিন্ডে মহারাষ্ট্রের বাসিন্দা। তিনি কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করে পুনেতে একটি আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। পরে তিনি চাকরি ছেড়ে আম আদমি পার্টিতে (এএপি) কর্মী হিসেবে যুক্ত হন। তার বাবা-মা আলিবাগে কৃষিকাজ করতেন এবং পরে লাতুরে বসতি গড়েন।

অভিজিৎ দীপকের সঙ্গে শিন্ডের সম্পর্ক দীর্ঘদিনের। তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১৬ সালে গোয়ায়। এরপর থেকে তারা একসঙ্গে কাজ করে আসছেন।

এএপিতে যোগ দেওয়ার পর শিন্ডে পিম্পরি-চিঞ্চওয়াড় অঞ্চলে দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরে তিনি চাকরি ছেড়ে রাজনীতিতে সম্পূর্ণরূপে যুক্ত হন এবং এক বছর গোয়ার নির্বাচনি প্রচারে কাজ করেন।

তবে সেখানে এএপির জন্য কোনো আসন নিশ্চিত করতে পারেননি। পরবর্তীতে তিনি এএপির মহারাষ্ট্র শাখায় যোগ দেন এবং সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সমন্বয়ক ও দলের যুব শাখার মহারাষ্ট্র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরের আগস্টে অভিজিৎ দীপক শিন্ডেকে সিজেপির জাতীয় পর্যায়ের দলে অন্তর্ভুক্ত করেন। তাকে দলের জাতীয় সাংগঠনিক কার্যক্রমের দায়িত্বও দেওয়া হয়। তবে সিজেপির জাতীয় নির্বাহী কমিটিতে শিন্ডের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।

গুজরাটের দুই স্বেচ্ছাসেবক দীপকের বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছিলেন। দলের নেতৃত্বের ক্রমে দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের পরেই শিন্ডের অবস্থান। চলতি বছরের জুলাইয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে প্রতিবাদ কর্মসূচিতে এই তিন নেতা দলের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

শীর্ষ তিন নেতার আটকের পর শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব দেওয়াকে তার সাংগঠনিক অবস্থানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: বিরোধী জোটের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: বিরোধী জোটের আলোচনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণ স্পষ্টভাবে নির্দেশ করছে যে তিনি পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

দেশজুড়ে ভোটাধিকার রক্ষা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে মোদি সরকারের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করেন এই শীর্ষ কংগ্রেস নেতা।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন দেশজুড়ে আন্দোলন শুরু হচ্ছে, তখন কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠেছে।

কে সি বেণুগোপাল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিলে প্রধান নির্বাচন কমিশনারকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে তিনি মন্তব্য করেন যে, তাদের এই পদক্ষেপে সরকারের শেষ রক্ষা হবে না এবং এটিই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, মোদী সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পায়, আর সেই ভয় থেকেই রাজধানী দিল্লি ও মুম্বাইসহ দেশের বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং কঠোর পুলিশি নিরাপত্তা কিংবা আটকের মতো দমনপীড়নমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করার লড়াইয়ে আগামী সোমবার দিল্লিতে একটি বৃহৎ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 'ইন্ডিয়া' জোট। এর আগে বিরোধী নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।

আগামী সোমবার এই দাবির সপক্ষে দেশের প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত বিরোধী দলগুলোর এই আন্দোলন সর্বস্তরে অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কে সি বেণুগোপাল।

সূত্র: রেডিফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিজিপি, এসএফআই ও এআইএসএফ-এর সংবাদ সম্মেলন: আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


সিজিপি, এসএফআই ও এআইএসএফ-এর সংবাদ সম্মেলন: আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান অসন্তোষ এবং আসন্ন বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে নতুন দিল্লিতে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ককরোচ জনতা পার্টি (সিজিপি), স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ)-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে একত্রিত হয়ে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবি তুলে ধরেন। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, নির্বাচন কমিশনের বিতর্কিত কার্যপ্রণালী এবং বিভিন্ন দাবির সমর্থনে দেশজুড়ে জনমত গড়ে তুলতে তারা এই যৌথ পদক্ষেপ গ্রহণ করেছেন।

পুলিশের কড়া নিরাপত্তা এবং বিভিন্ন বাধা সত্ত্বেও গণতন্ত্র রক্ষা এবং ভোটাধিকারের দাবিতে তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রনেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাক্ষেত্রে মেধার ঘাটতি দেখা দিলে অপূরণীয় ক্ষতি হতে পারে: বরকতউল্লা বুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


শিক্ষাক্ষেত্রে মেধার ঘাটতি দেখা দিলে অপূরণীয় ক্ষতি হতে পারে: বরকতউল্লা বুলু

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলু মন্তব্য করেছেন যে, শিক্ষাক্ষেত্রে মেধার ঘাটতি দেখা দিলে দেশের অপূরণীয় ক্ষতি হতে পারে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরকতউল্লা বুলু উল্লেখ করেন, মেধাবী শিক্ষার্থী তৈরি করতে সচেতন অভিভাবকদের এগিয়ে আসা প্রয়োজন। এর ফলে দেশের, জাতির এবং সমাজের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার বাইরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার জন্য অভিভাবকদের সব সময় সজাগ থাকতে হবে। যদি সন্তানদের মেধাবী হিসেবে গড়ে তোলা যায় এবং জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের স্বার্থে আত্মনিয়োগ করা সম্ভব হয়, তাহলে জাতি উপকৃত হবে।

চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মীর জুমলা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল আলম সুমন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%