প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের পর ছোটপর্দা থেকে বিদায় নিলেও টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। শোনা গিয়েছিল, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে আবারও জুটি হয়ে পর্দায় দেখা যাবে তাকে। সামাজিক মাধ্যমে একটি ছবির প্রকাশের পর, অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, পুরোনো জুটি ফিরছে।
তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবার অভিনেতা যশের সঙ্গে নয়, বরং অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটিতে দেখা যাবে মধুমিতা সরকারকে। এই তারকা জুটি ইতোমধ্যে নতুন সিরিজের শুটিংও অনেকটা সম্পন্ন করেছেন।
হইচই-এ তাদের নতুন গল্পটি দেখানো হবে। পরিবারকেন্দ্রিক গল্পে জুটি বেঁধেছেন তারা। তবে প্রযোজনা সংস্থা কিংবা নায়ক-নায়িকার তরফ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে ওয়েব সিরিজে মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়ের জুটি দর্শকদের নজর কেড়েছিল। তবে এবার প্রথমবারের মতো অর্জুনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। শহরের বিভিন্ন অঞ্চলে নাকি এ সিরিজের শুটিং হয়েছে। তবে নায়ক-নায়িকা দুজনেই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
উল্লেখযোগ্য যে, মধুমিতা সরকারকে শেষ দেখা গিয়েছিল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে। তারই মাঝে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। বেশ কিছু ছবির কাজও সম্পন্ন করেছেন। প্রথমবার বাংলাদেশের ছবিতেও অভিনয় করছেন মধুমিতা সরকার। শিগগিরই মুক্তি পাবে মধুমিতা অভিনীত সিনেমা ‘অটোবি’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন