ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি, পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা


রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি, পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা

পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার আশঙ্কা দেখা দেওয়ার কারণে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এই ঘোষণা দেন জেলার ডেপুটি কমিশনার (ডিসি)। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৪৪ ধারা জারির ফলে জেলাটিতে পাঁচজনের বেশি মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র বহন এবং জননিরাপত্তার জন্য বিপজ্জনক বিভিন্ন সরঞ্জাম বহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বর্তমানে পিটিআইয়ের লংমার্চ খাইবার পাখতুনখোয়া প্রদেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে দলটি শুরুতে এ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়ার পরিকল্পনা করেছিল। শনিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজেই বহরের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদের দিকে যাবেন।

আরও পড়ুন: কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের হাতে আসা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার জেলা গোয়েন্দা কমিটির (ডিআইসি) এক বৈঠকে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনারকে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলার গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা, প্রধান সড়ক ও অন্যান্য অবকাঠামোর ওপর হামলার আশঙ্কা রয়েছে। এতে মানুষের জীবন, সরকারি-বেসরকারি সম্পদ এবং জেলার সামগ্রিক শান্তিশৃঙ্খলা গুরুতর ঝুঁকিতে পড়তে পারে।

গোয়েন্দা কমিটি জানিয়েছে, কিছু গোষ্ঠী ও ব্যক্তি বড় জমায়েত, বিক্ষোভ এবং বিশৃঙ্খল সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সক্রিয়ভাবে লোকজনকে সংগঠিত করছে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকায় হামলা চালাতে পারে—এমন ব্যক্তিদেরও জড়ো করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৪৪ ধারা জারি করে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাদিম নাসির পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছেন।

আরও পড়ুন: কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

একই সঙ্গে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ঘরে তৈরি বিস্ফোরক, ধারালো স্পাইক, ভারী লাঠি, গুলতি, ধাতব বল, পেট্রলবোমা এবং মানুষের শারীরিক ক্ষতি করতে পারে—এমন অন্যান্য সরঞ্জাম বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া ড্রোন ব্যবহার এবং সমাবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের আরোপ করা বিধিনিষেধ তুলে দেওয়ার যেকোনো প্রচেষ্টাও নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর এ আদেশের মেয়াদ শেষ হওয়ার কথা।

ইসলামাবাদ ও লাহোরেও ১৪৪ ধারা

পাকিস্তানের আরও কয়েকটি এলাকায় আগে থেকেই ১৪৪ ধারা জারি রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে ইসলামাবাদে দুই মাসের জন্য এ বিধিনিষেধ আরোপ করা হয়।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের জন্য কৌশল সাজাচ্ছেন ট্রাম্প, রিপাবলিকানদের নিয়ে উদ্বেগ

ওই আদেশে রাজধানীর রেড জোনসহ জেলার রাজস্ব প্রশাসনিক সীমানার মধ্যে সব জনসমাগমস্থলে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, র‍্যালি ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, লাহোরে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। জনশান্তি, স্থিতিশীলতা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, লাহোরের জনসমাগমস্থল, সড়ক ও খোলা জায়গায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।

তবে বিয়ের অনুষ্ঠান, জানাজা, দাফন, মসজিদ ও অন্যান্য উপাসনালয়, আদালত এবং সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার অভিযোগ

তথ্যসূত্র: দ্য ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে রেকর্ডের পথে বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ এম


১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে রেকর্ডের পথে বার্সেলোনা

বার্সেলোনা গেতাফেকে ৩-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে স্প্যানিশ লা লিগায় তাদের জয়ী ধারাকে বজায় রেখেছে। এই অসাধারণ জয়ে ক্লাবটির ইতিহাসে সেরা শুরুর ঐতিহাসিক রেকর্ডে অংশীদার হলো হান্সি ফ্লিকের শিষ্যরা। চলতি লিগ মৌসুমে এখন পর্যন্ত তারা শতভাগ জয় ধরে রেখেছে এবং টানা আট ম্যাচে জয়লাভ করেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-এর তথ্য অনুযায়ী, বার্সেলোনার এই টানা আট ম্যাচ জয়ের রেকর্ডটি ২০১৩-১৪ মৌসুমে তৎকালীন আর্জেন্টাইন কোচ জেরার্ডো ‘টাটা’ মার্তিনোর অধীনে অর্জিত সাফল্যের কথা স্মরণ করিয়ে দেয়। সেবার নবম রাউন্ডে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে মার্তিনোর দল হোঁচট খেয়েছিল। যদিও তারা ১৪তম রাউন্ড পর্যন্ত অপরাজিত ছিল, সান মেমেসে অ্যাথলেটিক বিলবাওর কাছে ১-০ ব্যবধানে হারিয়ে তাদের সেই অপরাজেয় যাত্রা থেমে যায়।

এখন টাটা মার্তিনোর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে হান্সি ফ্লিক ও তার শীর্ষ তারকাদের সামনে। তবে টানা নবম ম্যাচ জয়ের পথটি সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। কারণ আগামী শনিবার লা কার্তুজায় পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থানরত শক্ত প্রতিদ্বন্দ্বী রিয়াল বেতিসের মুখোমুখি হবে কাতালানরা।

রেকর্ডের এই মাইলফলকে পৌঁছানো নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক পা মাটিতেই রাখছেন। তিনি মন্তব্য করেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামনের ম্যাচটি নিয়ে ভাবা, যা চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেইর বিপক্ষে অনুষ্ঠিত হবে। আমরা অবশ্যই ইতিহাস রচনা করতে চাই; তবে তার চেয়ে বড় কথা হলো, আমাদের খেলোয়াড়রা পুরো মনোযোগ বজায় রেখে মাঠে তাদের সেরাটা দিয়ে যাচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ এম


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ ঢাকায় ফিরে এসেছেন। তিনি তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ৫ অক্টোবর আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই দায়িত্বটি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে গ্রহণ করেন।

একই দিনে, আইপিইউ’র ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধিত্ব করে নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

এটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে একটি অনন্য গৌরব অর্জন করেছে।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে মোট ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের ফলে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম।

জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হুতিদের হামলার কারণে বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ এম


সৌদি আরবে হুতিদের হামলার কারণে বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

হুতিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার ফলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রবিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য জানান। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।

এদিকে, শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুতিরা রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে। তারা এর আগে সতর্কতা দিয়েছিল যে, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায়, তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর পর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এই বড় হামলার ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ভূমিধসের পর পাঁচ জেলায় সতর্কতা, গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ এম


নেপালে ভূমিধসের পর পাঁচ জেলায় সতর্কতা, গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ

নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসের ফলে নদীর প্রবাহ বন্ধ হয়ে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে একাধিক বাড়িঘর এবং অবকাঠামো ভেসে গেছে। ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে নদীর তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার পর্যন্ত এ ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে ভূমিধসের কারণে বুধি গণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়। এর ফলে নদীর পানির স্তর বৃদ্ধি পেয়ে ভাটির দিকে বন্যা দেখা দেয়।

গোর্খা জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, নদীর ভাটির দিকে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বন্যার পানিতে কিছু বাড়ি এবং দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে। একটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় গোর্খা, তানাহুন, চিতওয়ান, পূর্ব নওয়ালপরাসি এবং পশ্চিম নওয়ালপরাসি জেলার নদীতীরবর্তী জনবসতিগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উদ্ধার তৎপরতায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

উদ্ধারকাজে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি হেলিকপ্টার থেকেও নজরদারি চালাচ্ছেন।

আগের ভয়াবহ বন্যার স্মৃতি

নেপালে নতুন করে বন্যার এ ঘটনায় আগস্টের ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি ফিরে এসেছে। সে সময় হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় অন্তত ১ হাজার ৪৫৭ জন নিহত হন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ ছিলেন। ওই বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি, সড়ক, সেতু এবং জলবিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বুধি গণ্ডকী নদী ত্রিশূলী নদীর একটি উপনদী। ফলে নদীর প্রবাহে আকস্মিক পরিবর্তন এবং বন্যার পানি ভাটির জনবসতিতে নতুন ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট জেলাগুলোতে সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

নতুন বন্যায় প্রাণহানির খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। উদ্ধারকারী দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আরব নিউজ ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%