প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে। বিগত চার দিন ধরে সেই একই অব্যাহত বৃষ্টির ফলে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে। এর ফলে হাজারো মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছেন। এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠদান বন্ধ রয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর এবং নিম্নআয়ের মানুষদের। উপজেলার প্রায় সব ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রাম, সড়ক এবং কৃষিজমি হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও তিন থেকে চার ফুট পর্যন্ত পানি জমে থাকায় ঘর থেকে বের হওয়া খুবই কঠিন হয়ে পড়েছে।
জলাবদ্ধতার কারণে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে। গাছুয়া, সন্তোষপুর, দীর্ঘাপাড়া, কালাপানিয়া, হারামিয়া, কাছিয়াপাড়া, মগধরা, মাইটভাঙ্গা, সারিকাইত পৌরসভা এবং রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এর পাশাপাশি, রহমতপুর ইউনিয়নের ঢালচর, কাজীরচর, ও কলাতলী চর এবং দক্ষিণ সারিকাইত ইউনিয়নের নিম্নাঞ্চলেও পানি প্রবাহিত হয়ে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে।
পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছেন। একই সঙ্গে, অতিবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে জরুরি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, টানা বর্ষণ অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বৃদ্ধি পেতে পারে। দ্রুত পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন