প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৩ নভেম্বর ২০২৬ : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদ থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেছে।
এই উদ্দেশ্যে, সারাদেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে উপজেলা ভিত্তিক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ, অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তির হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক আইরিন পারভীন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি নির্দেশনা রয়েছে যে, প্রতিটি উপজেলার খসড়া গ্রেডেশন তালিকা ওয়েবসাইটে আপলোডের নির্ধারিত তারিখ, আপলোডের পর ৩০ কর্মদিবসের মধ্যে প্রাপ্ত অভিযোগের সংখ্যা এবং নিষ্পত্তি করা অভিযোগের সংখ্যা জানাতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, অবশিষ্ট অভিযোগ আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি, পূর্ণাঙ্গ গ্রেডেশন তালিকা এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এ তথ্য চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন