প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ফুলপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রেজাউল করিম (৩৮) দীর্ঘ সময় বিদেশে পলাতক থাকার পর দেশে ফিরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
পুলিশ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বাশাটি মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। রেজাউল বাশাটি মাইজপাড়া গ্রামের মৃত শাহ জামাল ওরফে নয়নের পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে জমির সীমানা নিয়ে বিরোধের কারণে রেজাউল তার ফুপাতো ভাই ফারুককে (৩৭) লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এই আঘাতের ফলে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু ঘটে। এ ঘটনায় ফুলপুর থানায় হত্যা মামলা নং ০১(০৬)০৭ দায়ের করা হয় এবং মামলায় রেজাউলকে আসামী করা হয়। পরবর্তীতে রেজাউল বিদেশে পালিয়ে যান। ফারুক হত্যা মামলায় আদালতের রায়ে রেজাউল করিমের যাবজ্জীবন সাজা হয়।
দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর সম্প্রতি দেশে ফিরে বাশাটি গ্রামে অবস্থান নেন। এই খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৌশলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রেজাউলকে গ্রেফতার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান, হত্যা মামলার পর রেজাউল দীর্ঘ সময় বিদেশে পলাতক ছিলেন। দেশে ফিরে বাশাটি এলাকায় অবস্থান করার সংবাদ পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন