প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে। এ ঝড়ের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে এবং এসময় বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার মাধ্যমে প্রদানকৃত পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে।
এর মধ্যে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোতে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যাওয়ার সম্ভবনা আছে সন্ধ্যা ৬টার মধ্যে। এক্ষেত্রে একইসঙ্গে এসব এলাকায় এসময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আভাস রয়েছে।
এমন পরিস্থিতির কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, পূর্বাভাস সংক্রান্ত অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড় হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশের বিভিন্ন স্থানে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন