প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অঞ্চলে শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে মাসব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩বিজিবির উদ্যোগে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩বিজিবির অধিনায়ক লে, কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রেখেছেন পুলিশ পরিদর্শক শাহীন হোসেন, চরবাড়ডাঙ্গা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক এবং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
বিজিবি অধিনায়ক উল্লেখ করেন, সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকেরা এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করবে। তিনি আরও বলেন, "এতে করে অন্যরাও বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারবে।" তিনি জানান, আগামীতে বিভিন্ন বিষয়ে বেকার ও শিক্ষিত যুবকদের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন